মিডল্যান্ড ব্যাংকের ১টি শাখা ও ৫টি উপশাখা উদ্বোধন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একটি শাখা ও পাঁচটি উপশাখা উদ্বোধন করে। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান এসব শাখা ও উপশাখা উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন এবং রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক। নতুন উদ্বোধনকৃত শাখা ও উপশাখাগুলো—কারওয়ান বাজার শাখা, ঢাকা; ময়মনসিংহ উপশাখা, ময়মনসিংহ; শিবগঞ্জ উপশাখা, সিলেট; জুবিলী রোড উপশাখা, চট্টগ্রাম; শ্রীনগর উপশাখা, মুন্সীগঞ্জ ও নোয়াপাড়া উপশাখা, যশোর।



