শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

সরকার দিল্লির দাসে পরিণত হয়েছে

 

বর্তমান সরকার দিল্লির দাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

আর সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সার্জিক্যাল অপারেশন ছাড়া সরকারের দুঃশাসন থেকে জনগণের মুক্তি নেই।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় তারা এই মন্তব্য করেন।

মওলানা ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে গণসংহতি আন্দোলন। আলোচ্য ইস্যু, ভাসানীর আদর্শের লড়াই ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার দিল্লীর দাসে পরিণত হয়েছে।

আর ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা বাদ দিয়ে মুক্তির উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী।
দেশের স্বার্থে এখন ডান-বাম সবাইকে এক হওয়ারও আহবান জানান বক্তারা।

সম্পর্কিত খবর