শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

দাওয়াত খাওয়ানোর কথা বলে বৃদ্ধ বাবাকে রাস্তায়…

দাওয়াত খাওয়ানোর কথা বলে বাড়ির বাইরে এনে অসুস্থ বৃদ্ধ পিতাকে রাজধানী ঢাকার রাস্তায় ফেলে যান সন্তানেরা। পরে তাকে উদ্ধার করে কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে রাখা হয়েছে।

একজন নারী চিকিৎসক গত বুধবার কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে ফোন দিয়ে বিষয়টি জানালে তাকে ধানমন্ডির ১৫ নম্বরের কেএফসি রেস্তোরাঁর পাশ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ।

বৃদ্ধাশ্রমের প্রধান নির্বাহী মিলটন সমাদ্দার গণমাধ্যমকে জানান, উনি একদমই কানে শুনতে পারেন না। শরীরের বাম পাশ প্যারালাইজড। রাস্তায় কয়েকদিন ফেলে রাখায় শরীর একদম ভেঙে পড়েছে। আমাদের নিজস্ব চিকিৎসক তাকে দেখেছেন। এখন চিকিৎসা পেয়ে উনি অনেক ভালো আছেন।

পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে জানিয়ে মিলটন বলেন, আমরা এখনো তার পরিবারের কাউকে পায়নি। উনি একদমই কানে শোনেন না। উচ্চস্বরে কথা বলতে হয়। তিনি ঠিকানা বলেছেন ডেমরা। সেখানে নিজের দুটি বাড়ি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এক মেয়ের নাম বললেও তা স্পষ্ট বোঝা যায় না। তবে এ টুকু বোঝা গেছে তাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে রাস্তায় ফেলে গেছে সন্তানেরা।

সম্পর্কিত খবর