শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

পুঁজিবাজারে আরো সক্রিয় হওয়ার পরামর্শ

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজারে আরো সক্রিয় ভূমিকা রাখতে আইসিবিকে পরামর্শ দিয়েছে কমিশন।

বৈঠকে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও মোহাম্মদ রেজাউল করিম এবং পরিচালক শেখ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে আইসিবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন হাজী, আইসিবির তিন সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী এবং বিনিয়োগ-সংক্রান্ত কমিটির প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আইসিবির বিনিয়োগ নীতি, আমানত পরিস্থিতি, তালিকাবহির্ভূত সিকিউরিটিজে বিনিয়োগ, বন্ড ইস্যুর মতো বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় আইসিবির পক্ষ থেকে তারল্য সংকটসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরা হয়। বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিবিকে পুঁজিবাজার-বহির্ভূত খাতে আপাতত বিনিয়োগ না করার বিষয়ে পরামর্শ দিয়েছে বিএসইসি। আর পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যেসব সিকিউরিটিজে বিনিয়োগ করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে সেগুলোতে বিনিয়োগের জন্য বলা হয়েছে। তারল্য সংকট মেটাতে নতুন তহবিল সংগ্রহ করা, সুকুক ইস্যু করা এবং ক্রেডিট সুইসের বন্ড ইস্যুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বছরে আইসিবি যে পরিমাণ শেয়ার কিনেছে বিক্রি করেছে তার চেয়ে বেশি। সামনের দিনগুলোতে যাতে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির তুলনায় কেনার পরিমাণ বেশি হয় সেদিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক আইসিবির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে। তাই এ ব্যাংকগুলোরও যাতে শেয়ার বিক্রির তুলনায় কেনার পরিমাণ বেশি হয় সেজন্য আইসিবিকে উদ্বুদ্ধ করতে পরামর্শ দিয়েছে কমিশন।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমরা আইসিবির কাছে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা জানতে চেয়েছিলাম। পুঁজিবাজারে ভূমিকার রাখার জন্যই প্রতিষ্ঠানটির সৃষ্টি। আমরা তাদের বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে আরো বেশি ভূমিকা রাখার পরামর্শ দিয়েছি। এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর