down of head

এনআরবি ইসলামিক লাইফ এখন ময়মনসিংহ বিভাগে

 

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ময়মনসিংহ বিভাগীয় অফিস উদ্বোধনি অনুষ্ঠান ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের পরিচালক  এ. কে. এম. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানের আইটি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার।

এছাড়া এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের উর্দ্ধোতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সেলস্ এন্ড মার্কেট বিভাগের এসইভিপি, এইচ. এম মিলন রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-২ ও এসভিপি, মোঃ মাহবুবুর রহমান (দুলাল), এসভিপি, বাসন্তী রানী মিত্র এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান মোঃ মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও  ইভিপি মাহমুদুল হাসান ।

সম্পর্কিত খবর