শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তার মৃত্যু

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. তারিকুজ্জামান মুকুল (৪৫) নামের হাইকোর্টের এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ের কমলাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত রেললাইনে পড়ে যান মুকুল। ওই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তারিকুজ্জামান মুকুল হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের সন্তান তিনি। কর্মসূত্রে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন মুকুল।

সম্পর্কিত খবর