শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা এবং বেলা সাড়ে ১২টার সময় শহরের জুগিয়া ত্রিমোহনী এবং কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়ার জুগিয়া কদমতলা এলাকার আনসার সরদারের ছেলে ইসলাম সরদার (৪৫) এবং শহরের রিকশা চালক অজ্ঞাতনামা (৪২)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুগিয়া কুষ্টিয়া-বাইপাস সড়কের জুগিয়া ত্রিমোহনী এলাকায় একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক ইসলাম সরদারের মৃত্যু হয়।

অপরদিকে, বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এলাকায় একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৪৯৫) মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ট্রাক চালককে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে, ট্রাক চালক জীবন হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সম্পর্কিত খবর