শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

২ দিন বন্ধ থাকবে টেকনাফ-সেন্টমার্টিনে পর্যটকবাহী নৌ চলাচল

কক্সবাজারের টেকনাফে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বর। এ নির্বাচনের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে এসময়ে দেশি-বিদেশি কোনও পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যেতে পারবেন না।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর এ রুটে কোন পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। তবে ২৫ ডিসেম্বর দ্বীপে কোনও পর্যটক থাকলে জাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। ২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট হবে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে প্রথম ধাপে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে একটি জাহাজ চলাচল করতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর