শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

মিয়ানমার ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

নতুন করে চীন, মিয়ানমার এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে জো বাইডেনের প্রশাসন।

শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার আওতায় চীনের কৃত্রিম গোয়েন্দা কোম্পানি সেন্স টাইম গ্রুপকে বিনিয়োগ নিষিদ্ধের তালিকায় ফেলা হয়েছে। এই কোম্পানিতে আমেরিকার কোনো নাগরিক অর্থ বিনিয়োগ করতে পারবে না।
আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, “এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক রকমের হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে মৌলিক আদর্শের লঙ্ঘন।”

কানাডা এবং ব্রিটেনও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু নৃ-গোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে আসছে। এছাড়া সম্প্রতি দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করছে।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো করলেন।

সম্পর্কিত খবর