শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

প্রিমিয়ার ব্যাংক বন্ডের সাবস্ক্রিপশন শুরু ১২ ডিসেম্বর

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে। সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ১২ ডিসেম্বর থেকে সাধারণ বিনিয়োগকারীরা এ বন্ডের জন্য সাবস্ক্রিপশন করতে পারবেন। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ৫ হাজার টাকা বা এর গুণিতক। তবে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি। অন্যদিকে যোগ্য বিনিয়োগকারীদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ১২ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। চলবে ২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ৫ হাজার টাকা বা এর গুণিতক। তবে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি। তবে যোগ্য বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের পুরো অর্থ পরিশোধ করতে হবে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম কমিশন সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড অনুমোদন করা হয়।

 

সম্পর্কিত খবর