এএফসি এগ্রোর ঋণমান ‘এ’ ও ‘এসটি-থ্রি’
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ আনুষঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে এএফসি এগ্রোর ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।
ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩২ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা ৩০ পয়সা থেকে ৩৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।


