down of head

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার পরিবারের সদস্যরাও হেলিকপ্টারে অবস্থান করছিলেন।

দেশটির তামিলনাড়ু রাজ্যে স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরের একটি প্রতিরক্ষা স্থাপণার উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখা পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

সম্পর্কিত খবর