শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মুরাদ হাসান যা করেছেন তা ছাত্রদল থেকেই শিখে এসেছেন: হানিফ

ডা: মুরাদ হাসান যা করেছেন সে তা ছাত্রদল থেকে শিখে এসেছেন। সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মী এমন আচরণ কখনও করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ (এমপি)।

বুধবার ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। সেখানে তিনি আরও বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এখন আমার মনে হচ্ছে সে যেসব অসংলগ্ন আচরণ করছে, অনৈতিক আচরণ করছে তা সে ছাত্রদল থেকেই শিখে এসেছে। বিএনপির নেতা তারেক রহমানও বিভিন্ন সময় এমন আচরণ করেছেন। বিএনপি এসবের রাজনীতিই করে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক শেখ হাসিনার কোন কর্মী থেকে এমন আচরণ আসার কথা না।

হানিফ আরও বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা তৈরি করে, কিন্তু রাষ্ট্র্রপতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা না চাইলে তো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা করা হতে পারে। রাষ্ট্রপতির কাছে মাফ চাইলে দণ্ড মওকুফ হলে তিনি যেকোনো জায়গায় যেতে পারবেন। দণ্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই। বিএনপি নাটক করছে। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁঁজি করে রাজনীতি করতে চাইছে। দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। বেগম খালেদা জিয়া সে চিকিৎসা পাচ্ছে।’

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট হাফেজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।

সম্পর্কিত খবর