শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মুরাদকে জেলে পাঠানোর দাবি গয়েশ্বরের

সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ডা. মুরাদ হাসান নারী সমাজকে উদ্দেশ্য করে যে ধরনের কর্মকান্ড ফেসবুক এবং ইন্টারনেটে ছড়িয়েছেন, সেজন্য তার বিরুদ্ধে একটা আইসিটি মামলা দিয়ে তাকে জেলে দিতে হবে। একজন নারীকে অপমান করা মানে পুরো নারী সমাজকে অপমান করা। তাই শুধু পদত্যাগ নয়, তাকে আইনের আওতায়ও আনতে হবে। এ সময় আওয়ামী লীগের নানা কর্মকান্ড নিয়েও সমালোচনা করেন তিনি।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ অংশ নেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, খালেদা জিয়ার ওপর যে অত্যাচার করা হচ্ছে, তার পেছনে মূল কারণ হলো জাতীয় স্বার্থকে অস্বীকার করা। আজ সব গণতান্ত্রিক শক্তিকে পিষে মারা হচ্ছে। আধিপত্যবাদীরা চান না গণতান্ত্রিক শক্তির বিকাশ হোক। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করেন তিনি। এর কারণেই তার প্রতি অবিচার করছে সরকার। বিচার ব্যবস্থা, আইনশৃংখলা, প্রশাসন সব নিয়ন্ত্রণ করছে তারা। বিভিন্ন মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

সম্পর্কিত খবর