শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’ জিতলো স্ট্যান্ডার্ড ব্যাংক

ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস-এর আয়োজনে ২৩ নভেম্বর অনুষ্ঠিত ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে “বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১” অর্জন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

ভারতের মুম্বাইয়েওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি-এর প্রতিষ্ঠাতা ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. আর. এল ভাটিয়া-এর কাছ থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এই সম্মাননা গ্রহণ করেন।

১৩৮টি শাখাসহ সকল ব্যাংকিং কার্যক্রমকে কনভেনশনাল ধারার ব্যাংকিং থেকে সফলভাবে সম্পুর্ণ শরি‘আহ ভিত্তিক ইসলামি ধারায় রুপান্তরের স্বীকৃতিস্বরুপ এই অ্যাওয়ার্ড-এ ভূষিত হয় স্ট্যান্ডার্ড ব্যাংক।

সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান ভারতের “ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি” প্রতি বছরব্যবসায়িক সক্ষমতা, নীতি, কৌশল এবং সাসটেইনেবিলিটি প্র্যাকটিস- এই সকল মানদন্ডের ভিত্তিতে সারা বিশ্ব থেকে অল্প সংখ্যক যোগ্য প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করে।

২০২১ সালে সাসটেইনেবল বিজনেসক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক এই স্বীকৃতি অর্জন করল।

সম্পর্কিত খবর