শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

টিসিবির মাধ্যমে চামড়া কিনবে সরকার

আগামী বছর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সরকার সরাসরি চামড়া কিনবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, ‘সব সময়ই চামড়ার একটি দাম নির্ধারণ করে দেয়া হয়। এবারও ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে এসে চামড়ার দাম ঠিক করেছিলেন। কোরবানির এক দিনেই মূল চামড়াটা হয়। দুই-তিন দিনের মধ্যে সেটা কিনতে হয়। তারা (ব্যবসায়ী) এই কথা দিয়ে যাওয়ার পরও সে দামে কেনেনি।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, ‘গড়ে যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা দরের কথা বলেছিল আগের বছর কোরবানিতে, সেখানে আড়াইশ থেকে তিনশ টাকায়, আর এবার আরও কম দামে কিনেছে ব্যবসায়ীরা। আমাকে তাদের কথার ওপর ভরসা করতে হয়েছিল। সেটা ছিল আমার জানার প্রথম জায়গা।’

টিপু মুনশি বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে। আগামীবার আমরা নিজেরাই চামড়া কিনব। টিসিবির মাধ্যমে সব জেলায় নিজেরা কিনব। যাতে তাদের কথা প্রেক্ষিতে আমরা ঠকে না যাই।’

উল্লেখ্য, সরকারের নির্ধারণ করে দেয়া দাম অনুযায়ী ঢাকায় কোরবানির গরুর প্রতিটি ২০ থেকে ৩৫ বর্গফুট চামড়া লবণ দেয়ার পরে ৯০০ থেকে ১ হাজার ৭৫০ টাকায় কেনার কথা ট্যানারি মালিকদের। কিন্তু এবার ফড়িয়া বা মৌসুমি চামড়া ব্যবসায়ীদের দেখা মেলেনি। কোথাও কোথাও মৌসুমী ব্যবসায়ীরা ৩০০ থেকে ৫০০ টাকায় চামড়া কিনেছেন। আর রাজধানীর বাইরে দেশের অন্যান্য স্থানে চামড়া বেচা-কেনা হয়েছে আরও কম দামে। আবার কেউ কেউ চামড়া মাটিতেই পুঁতে ফেলেন।

সম্পর্কিত খবর