শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াতে পারে ভারত

 

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াতে পারে ভারত। পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়াতে পারে।  মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অসময়ে বৃষ্টির কারণে ভারতে উৎপাদন ব্যাহত হওয়ার দেশটিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে দেশটি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ ভারত পেঁয়াজ রপ্তানিতে হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে এলে পরিস্থিতির উন্নতি হতো। কিন্তু অক্টোবর ও নভেম্বর মাসেও মহারাষ্ট্রসহ পেঁয়াজ উৎপাদনকারী প্রদেশগুলোতে বৃষ্টি হওয়ায় ভারতে পেঁয়াজের দাম এখনো কমেনি। এই পরিস্থিতিতে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা বাড়াতে পারে দেশটি।

নভেম্বরের শুরুর দিকে ভারতের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছয় বছরের মধ্যে সর্বোচ্চ ৫৫ রুপিতে ওঠে। যদিও এখন তা ৪০ রুপিতে নেমে এসেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই তথ্য দিয়েছে।

সোমবার ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অব কনজ্যুমার অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘দাম কমলে আমরা আবার পেঁয়াজ রপ্তানির চিন্তা করব। জানুয়ারি মাস থেকে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার কথা। পাইকারি বাজারে দাম ২০ রুপির নিচে নামলে আমরা রপ্তানি শুরু করতে পারি।’ রয়টার্স এ ব্যাপারে আরও নিশ্চিত হতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ই-মেইল করে জবাব পায়নি।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গোদগাঁও গ্রামের ৭৯ বছর বয়সী চাষি শখরাম দারেকার বলেন, অক্টোবর মাসে ভারী বৃষ্টিপাতের কারণে তাঁর দুই একর জমিতে চাষ করা পেঁয়াজের প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়। পাশাপাশি চাষিরা তখন শীতকালীন ফসলের জন্য পেঁয়াজের চারা প্রস্তুত করছিলেন। বৃষ্টিতে ওই চারাও নষ্ট হয়েছে।

ভারতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন মিসর, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ রপ্তানি করছে।

সম্পর্কিত খবর