শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

অপহরণের পাঁচ দিন পর নরসিংদীর রায়পুরায় শিশু ইয়ামিনের (৮) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার উত্তর বাখরনগর গ্রামের একটি ডোবার পাড়ের ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ইয়ামিন উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের মধ্যপাড়ার প্রবাসী মো. জামান মিয়ার ছেলে।

নিহতের মা শামসুন্নাহার যুগান্তরকে জানান, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ছেলেকে বাড়িতে রেখে ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান। দুপুরে বাড়িতে ফিরে ছেলেকে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মাইকিং করা হয়।

তিনি জানান, ওই দিনই তার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিছু টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া হয়। শুক্রবার সকালে ইয়ামিনকে ফেরত দেওয়ার কথা ছিল। সকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেতে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।

গত ১ ডিসেম্বর শিশু ইয়ামিনকে অপহরণের অভিযোগে রায়পুরা থানায় মামলা করেন শামসুন্নাহার।

রায়পুরা থানার ওসি গোবিন্দ সরকার জানান, অপহরণ মামলার পর তদন্ত চলছিল। আজ সকালে শিশুটির লাশ পাওয়া গেছে।

সম্পর্কিত খবর