শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

বাজার অস্থিরতায়ও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

কভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রচলিত টিকাগুলো ততটা কার্যকর হবে না, মডার্না সিইওর এমন ঘোষণার পর বেড়েছে স্বর্ণের দাম। গতকাল মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। এ সময়ে মার্কিন বাজারে স্বর্ণের ভবিষ্যৎ বাজারমূল্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ১ হাজার ৭৯২ ডলার ৯০ সেন্ট। স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ১ হাজার ৭৯০ ডলার ৯২ সেন্ট। খবর রয়টার্স।

যুক্তরাজ্যের সিএমসি মার্কেটসের প্রধান বাজার বিশ্লেষক মাইকেল হউসন বলেন, কভিডের নতুন এ ধরন শেষ পর্যন্ত বাজারে কতটা প্রভাব বিস্তার করবে তা বলা কঠিন। এখনো বাজারে প্রচলিত আশঙ্কাগুলোকে চাপিয়ে রাখার প্রবণতা চলছে। তিনি আরো বলেন, ইকুইটি মার্কেটে দর আরো কমে এলে উচ্চস্তরের পরিশোধিত স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ হাজার ৮০০ ডলারে ফিরে যেতে পারে।

অন্যদিকে বাজারে প্রচলিত অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ২২ ডলার ৮৪ সেন্ট। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৯৪৯ ডলার ৫৫ সেন্ট। অন্যদিকে প্যালাডিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৫ ডলার ৯১ সেন্ট।

সম্পর্কিত খবর