শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

খালেদা জিয়ামুক্ত দেশ চান প্রধানমন্ত্রী: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও খালেদা জিয়ামুক্ত বাংলাদেশ চান এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আপনাদের উদ্দেশ্য খারাপ। আপনারা খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনি (প্রধানমন্ত্রী) চান খালেদা জিয়া মুক্ত বিএনপি মুক্ত বাংলাদেশ এটাই আপনার ইচ্ছা। সেই কারণে যে করেই হোক খালেদা জিয়াকে পৃথিবী থেকে দিতে চান। খালেদা জিয়ার সুস্থ হওয়াকে আপনি বিপদ মনে করছেন। এ বিপদ দেখেই নানা টালবাহানা করছেন। কিন্তু কোনো টালবাহানা চলবে না, আপনি কিছুই করতে পারবেন না।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিলে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার কিছু হলে যে আগুন জ্বলবে, এ আগুন মিট মিট করে জ্বলবে না, এ আগুন ধিকিধিকি করে জ্বলে না। এ আগুন দাউ দাউ করে জ্বলবে এবং অত্যাচারীদের সব শৃঙ্খল ছাড়খাড় করে পুড়িয়ে দেবে।

আইনে না থাকায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর কোনো সুযোগ নেই আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনি (আইনমন্ত্রী) কোথা থেকে আইন পেয়েছেন। আপনি অসত্য কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। তিনবারের প্রধানমন্ত্রীকে নির্যাতন করার জন্যই এ কথা বলছেন মিথ্যাবাদী।

তিনি আরও বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নাকি চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। কোথায় আমরা চেষ্টা করলাম? আমরা তো রাজপথে দাঁড়িয়ে আছি রাজপথেই চেষ্টা করছি। আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে আসছে তারপরেও আমরা রাজপথে আছি। আজকে জাতীয়বাদী মহিলা দলের একটা মিছিল যেখানে কোনো আওয়াজ হবে না সেই কর্মসূচিও বাঁধা দিচ্ছে পুলিশ। আপনারা কি এমন করছেন যে আপনাদের এত ভয়। মহিলা দলের একটা প্রোগ্রাম ঠিক মতো করতে দেন না।কেন এত ভয়? ভয় থাকে চোরদের, যারা চোরা পথে ক্ষমতায় গিয়ে থাকে তাদের ভয় থাকে। খালেদা কিন্তু কোনোদিন চোরাগলির ভোট করেননি। তিনি কখনো নিশিরাতের প্রধানমন্ত্রী হননি। তার বিরুদ্ধে প্রত্যেকটি ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে শেখ হাসিনার নেত্রীত্বে।দিনের ভোট যারা রাত্রে করে তারা কী ভদ্রলোক? চোর তো রাত্রেই চুরি করে। সরকারের পতন আসন্ন বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নিলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান প্রমুখ।

সম্পর্কিত খবর