শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ছাত্রাবাসে মিললো কলেজছাত্রের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফাঁস দিয়ে রিয়াজুল ইসলাম জনি (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইদ্রিশ আহমদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

রিয়াজুল ইসলাম জনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চকমোরম গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

আসাদুল্লাহ নামে ওই ছাত্রাবাসে থাকা এক শিক্ষার্থী জানান, গত রাত ৯টার দিকে আমাদের সঙ্গে দেখা হয়েছে জনির। এর পরেই সকালে শুনতে পাই দরজা বন্ধ, জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখা যাচ্ছে। তখন স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। তবে কেন সে আত্মহত্যা করেছে আমরা জানি না। কিন্তু জনি মোবাইলে অনেক কথা বলতো। সবসময় মোবাইলে কল আসতেই থাকত।

জনির চাচাতো বোন পারভিন বলেন, আমাদের বাড়ি শিবগঞ্জ উপজেলায় হলেও জনির পরিবার বেশ কিছুদিন আগে দিনাজপুরে গিয়ে বাড়ি করে। এরপর এই কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি হয় জনি। অক্টোবরে মাসে এই ছাত্রাবাসে উঠেছিলো সে। সামনে মাসেই এইচএসসি পরীক্ষা দিতো, কিন্তু আর হলো না। তবে কেন সে আত্মহত্যা করেছে তিনিও জানাতে পারেননি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সম্পর্কিত খবর