শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নদীতে মাছ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আগে নদীতে জাল ফেললে অনেক মাছ পাওয়া যেত। নদীতে মাছ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। নদী ও খালকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুড়িগঙ্গা নদী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর বছিলা সরকারি প্রাথমিকবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের আয়োজন করে বুড়িগঙ্গা নদী মোর্চা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেন, প্রভাবশালীদের দখল পোক্ত করতে অন্যপাশের ব্যক্তিগত জমিতে সীমানা পিলার স্থাপন করা হয়েছে। এখন নদীর ভেতর পাইলিং করে ওয়ার্কওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও বাপার সহসভাপতি প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ১৯৯৮ সাল থেকে বুড়িগঙ্গা বাঁচানোর আন্দোলন শুরু হয়েছে। এরপর অনেক আন্দোলন হয়েছে। সরকারও উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বুড়িগঙ্গা নদীর অক্সিজেনের মাত্রা বেড়েছে। তবে বুড়িগঙ্গা ও তুরাগে সীমানা পিলারগুলো সঠিক জায়গায় বসানো হয়নি।

তিনি বলেন, প্রভাবশালীদের চাপে নদীর ভেতরে সীমানা পিলার বসানো হয়েছে। এখন ওই সীমানা পিলার ধরে উন্নয়ন কাজ হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। প্রধানমন্ত্রী নদীর ব্যাপারে খুবই আন্তরিক। যারা নদী রক্ষার কাজের সঙ্গে জড়িত তাদের ভাবতে হবে।

নদী উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ান হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সম্পর্কিত খবর