শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৩০০ টাকার পেঁয়াজ সরকারের দিনবদলের সনদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘সরকার বলেছিলো ১০ টাকায় চাল খাওয়াবে, ৫ টাকায় লবণ খাওয়াবে। এখন চাল ৫০ টাকা, পেঁয়াজ ৩০০ টাকা। এটাই সরকারের দিনবদলের সনদ।’

পিয়াজ এবং চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র রবিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর আরও বলেন, ২০০৮ সালে সরকার দিনবদলের কথা বলেছিলো, এখন মানুষকে না খেয়ে থাকতে বলা হয়, রান্নায় পিয়াজ না দেওয়ার কথা বলা হয়। এটাই দিনবদলের সনদ।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সরকারের অভাবে দেশ দৃর্বৃত্তায়নের দুষ্টুচক্রে ঘুরপাক খাচ্ছে। এই দেশে বিচার ক্ষমতাসীনদের হাতে বন্দী। বিচার বলেন, আইন বলেন, সবই তাদের হাতে বন্দী।

প্রতিবাদ সমাবেশ থেকে পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো অনতিবিলম্বে দ্রব্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, অসাধু সিন্ডিকেট ভেঙে আইনের আওতায় আনা; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে; আমদানি নির্ভরশীলতা কমানো।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও শাহবাগে ফিরে আসে। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর