শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বৃহস্পতিবার থেকে মাঠে নামছে বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
বুধবার ২৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৫ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৮ তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে। ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর তারিখে বিএনপি’র বিভাগীয় সমাবেশ। ১ ডিসেম্বর তারিখে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে ঢাকার সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর তারিখে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন এর আয়োজন করা হয়েছে ঢাকার মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে নিতে হবে। ৪ চার তারিখে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকাসহ সারাদেশে মৌন মিছিল করবে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, সমস্ত কর্মসূচি ম্যাডামের স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভর করছে। এই কর্মসূচি পরিবর্তন হতে পারে।

খালেদা জিয়া ইস্যুতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো হঠকারী কর্মসূচির মধ্যে যেতে চাই না ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর