শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘনকুয়াশার কারণে বুধবার সকাল ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘক্ষণ পারাপার বন্ধ থাকায় পাটুরিয়াঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় থাকে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস, দেড় শতাধিক বিভিন্ন গাড়ি এবং পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের অববাহিকায় কুয়াশা দেখা যায়। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে বুধবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পথ হারিয়ে উভয়ঘাট থেকে ছেড়ে আসা খানজাহান আলী ও হাসনাহেনা নামের দুটি ফেরি যাত্রী এবং যানবাহন নিয়ে মাঝপদ্মায় নোঙর করতে বাধ্য হয়।

এদিকে পাটুরিয়া প্রান্তে আটটি ও দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি অবস্থান করে।

পারাপার বন্ধ থাকায় ঘাটে আসা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত বিভিন্ন গাড়ি ও পণ্যবাহী গাড়ি পাটুরিয়াঘাট এলাকায় আটকা পড়ে। এসব যাত্রীবাহী বাস পাটুরিয়া-উথলীসংযোগ সড়কে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগতসহ বিভিন্ন গাড়ি পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে আরসিএল মোড় পর্যন্ত দীর্ঘ সারিতে আটকা পড়েছে। এ ছাড়া পণ্যবাহী গাড়িগুলো পাটুরিয়ায় টার্মিনাল, পাটুরিয়া-উথলী সড়ক ও উথলী মোড় এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে।
কুয়াশায় পারাপার বন্ধ থাকায় শীতের মধ্যে তারা ভোগান্তিতে পড়েছেন।

ঘাট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক যুবায়েদ হোসেন বলেন, ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ বাড়ছে। সকাল সাড়ে ৮টার পর কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত অর্ধশতাধিক বাস, দেড় শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পাঁচ শতাধিক পণ্যবাহী গাড়ি পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ঘনকুয়াশার কারণে ভোর ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।

তিনি জানান, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো আগে পারাপার হওয়ার সুযোগ পাবে। এতে যাত্রীদের দুর্ভোগ কমে আসবে।

 

সম্পর্কিত খবর