শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট টিভিতে দেখানো নিয়ে শঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজ শেষে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ড। সফরে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু, সফরের আগে শঙ্কার খবর হলো—নিউজিল্যান্ড সিরিজটি সম্প্রচারের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না কোনো সম্প্রচারক মিডিয়া স্বত্ব গ্রহণকারী প্রতিষ্ঠান। ফলে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজটি টিভিতে দেখানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের ছয় বছরের ব্রডকাস্ট স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং কোম্পানি। তারা বেশ কিছুদিন ধরে আসন্ন নিউজিল্যান্ড সফরের দুটি টেস্টের স্বত্ব বিক্রির ব্যাপারে চেষ্টা করছে। কিন্তু, কেউই ম্যাচ দুটির সম্প্রচার স্বত্ব নিতে এখনও আগ্রহ দেখায়নি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে কেউ আগ্রহ না দেখালে টিভিতে দেখা যাবে না টেস্ট ম্যাচ দুটি। সেইসঙ্গে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিং কোম্পানি। কারণ, দেশে টিভি স্বত্ব বিক্রি করতে না পারলেও নিউজিল্যান্ড ক্রিকেটকে অর্থ দিতেই হবে প্রতিষ্ঠানটিকে।

এ ব্যাপারে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের স্বত্বাধিকারী মইনুল হক চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ছয় বছরের ব্রডকাস্ট স্বত্ব আমাদের কেনা। কিন্তু, জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচের সম্প্রচার স্বত্ব নিয়ে কেউ এখনও আগ্রহ দেখায়নি। আমাদের কাছে এখনও কোনও বিড আসেনি। আমরা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছি। নিজেদের থেকে যোগাযোগ করছি, কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছে না। এভাবে চলতে থাকলে ধারণা করা হচ্ছে—সিরিজটি শেষ পর্যন্ত অবিক্রিত থাকবে। তাতে টিভি ব্ল্যাকআউট হয়ে যাবে।’

শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই নয়, বাংলাদেশের পরবর্তী বিদেশি সফরের ম্যাচগুলো নিয়েও এখন পর্যন্ত কেউ আগ্রহ দেখায়নি। মইনুল হকের কথায়, ‘বাংলাদেশ আগামী কয়েক বছরে যতগুলো সিরিজ খেলবে, সবগুলোর স্বত্ব কেনা আছে আমাদের কোম্পানির। শুধু নিউজিল্যান্ড সিরিজ কেন, আগামী কোনো খেলা নিয়েই কেউ আগ্রহ দেখাচ্ছে না। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যাবে, আয়ারল্যান্ড যাবে—কোনো সিরিজ নিয়েই কেউ আগ্রহ দেখাচ্ছে না। সাধারণত, সিরিজ শুরুর অনেক আগে থেকেই অনেক কোম্পানি সম্প্রচার স্বত্ব কেনার আগ্রহ দেখায়। কিন্তু, এবার আমরা নিজেরা যোগাযোগ করেও কারো সাড়া পাচ্ছি না। দেখা যাক সামনে কী হয়।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাজে সময় পার করছে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠেও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। এ পারফরম্যান্সের কারণে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কমছে কি না, তা নিশ্চিত নয় টোটাল স্পোর্টস।

ঠিক কী কারণে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কমেছে, তা নিয়ে মইনুল হক বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন কেউ আগ্রহ দেখাচ্ছে না। বিশেষ করে এ ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তবুও কেন এমন হচ্ছে! বাংলাদেশ বিশ্বকাপে খারাপ করেছে, তবুও কিন্তু মানুষ খেলা দেখেছে। নিউজিল্যান্ডে আগের খেলাও ভোররাতে হয়েছে, তবু দর্শক ছিল। কিন্তু, এবার কেন কেউ আগ্রহ দেখাচ্ছে না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে, করোনা মহামারি সম্প্রচার বাজারে প্রভাব ফেলেছে। এ পরিস্থিতির মধ্যেও আমরা বিশ্বকাপ, আইপিএলসহ অনেক টুর্নামেন্ট দেখেছি। তবে, সামনের সিরিজগুলো নিয়ে কেন এমন হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। বাকিটা দেখা যাক।’

আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। টেস্ট সিরিজ শেষে ডিসেম্বরেই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে দুই সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টিনে। মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি।

 

 

সম্পর্কিত খবর