শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের আনা বিষ খেয়ে তরুণীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকের আনা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন রুনা আক্তার (১৮) নামের এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সৈয়দ মনির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। গ্রেফতার মনির একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনির উদ্দিনের। পরে তাদের বিয়ে হয়। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তারা আবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। রুনা আক্তার এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় দেখা হয় মনিরের সঙ্গে। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মনির রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চান। তার এ কথায় রুনা বিয়ে আনতে বলেন মনিরকে।

মনির দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ আনলে রুনা আক্তার তা খেয়ে ফেলেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মনির তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে খবর পেয়ে রুনার স্বজনরা মনিরকে আটক করে পুলিশে দেন। বিকেলে রুনার শারীরিক অবস্থা অবনতি হয়। সন্ধ্যার দিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান রুনা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত রুনার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি মামলা করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েয়েছে।

সম্পর্কিত খবর