শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কেউ পালিয়ে বাঁচতে পারবেন না: শামসুজ্জামান দুদু

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ যদি মনে করেন পালিয়ে বাঁচতে পারবেন তা ভুল, পারবেন না। আজ হয়তো আমাকে নেবে কাল আপনাকে বা অন্য কাউকে নেবে। সেজন্য সাহসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সঠিক রাস্তায় এগিয়ে যেতে হবে।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, আমি নিশ্চিত যদি মওলানা ভাসানী বেঁচে থাকতেন, তাহলে এখন যে অন্যায়, অবিচার, লুটপাট হচ্ছে এর বিরুদ্ধে গর্জে উঠতেন। দেশনেত্রী খালেদা জিয়া জেলখানায় থাকতেন না। অনেক আগেই মওলানা ভাসানীর হুংকারে বেরিয়ে আসতেন তিনি। এটা আমাদের দৈন্যতা রাজনীতির।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, আমি কাউকে ছোট করছি না। আমাদের যে রাজনীতির দৈন্যতা, স্বপ্নের দৈন্যতা, আমাদের দেশনেত্রী যিনি দেশের অহংকার তিনি তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। আর আমরা কার্যকরভাবে কোনো ভূমিকা পালন করতে পারছি না। যদি মওলানা ভাসানী থাকতেন আশার প্রদীপ হয়তো জ্বালাতেন।

কৃষক দলের সাবেক এ আহ্বায়ক বলেন, আমাদের পূর্বসূরী যারা মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একেএম ফজলুল হক ওনারা স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করেননি। আমরা যদি তাদের উত্তরসূরি হই। তাহলে সেই চিন্তাকে, তাদের স্বপ্নকে আমাদের ধারণ করতে হবে। তাহলে তাদের প্রতি সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা জানানো হবে।

তিনি বলেন, মওলানা ভাসানী, জিয়াউর রহমান এর যে অবদান তার ন্যূনতম ইতিহাস এখন নেই। পাঠ্যবইও নেই। এক ভয়ঙ্কর নষ্ট সময়ের মধ্যে আমরা অতিবাহিত করছি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পালিয়ে বাঁচা যাবে না। আমরা যদি একে অপরকে মনে করি পালিয়ে বাঁচা যাবে এটা হবে না। আজ হয়তো আমাকে নেবে কাল আপনাকে বা অন্য কাউকে নেবে। সেজন্য সাহসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সঠিক পথে সঠিক রাস্তায় এগিয়ে যেতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

সম্পর্কিত খবর