শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

ইউরোপে করোনা বাড়ছে, টিকা না পাওয়া লোকজনের ওপর বাড়তি কড়াকড়ি

ইউরোপের বেশকিছু অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। ফলে নতুন পদ্ধতি হিসেবে, যাঁরা এখন পর্যন্ত কোভিড-১৯ টিকা নেননি বা পাননি, তাঁদের ওপর কড়াকড়ি আরোপ করে সংক্রমণের লাগাম টানতে চাইছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জার্মানির রাজধানী বার্লিনে গত সোমবার থেকে টিকা না নেওয়া লোকজনের ওপর লকডাউন শুরু হয়েছে। পানশালা, রেস্তোরাঁ, সিনেমা হল এবং বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশে পূর্ণডোজ টিকাপ্রাপ্তির প্রমাণ দেখাতে হচ্ছে। যাঁরা গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন, তাঁরাও সর্বত্র চলাচলের অনুমতি পাচ্ছেন।

যদিও জার্মানিতে সম্প্রতি দেখা দেওয়া করোনার ঊর্ধ্বগতির ঢেউ রাজধানী এলাকায় নয় বরং দক্ষিণ ও পূর্বাঞ্চলে। এসব এলাকায় টিকাদানের হার ততটা বেশি নয়।

এর আগে সম্প্রতি অস্ট্রিয়া তাদের দেশে টিকা না নেওয়া নাগরিকদের ওপর লকডাউন আরোপ করেছে। নতুন এ পদ্ধতি আরোপে অস্ট্রিয়াই প্রথম। এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে দেশটির সরকারকে।

এদিকে, শিগগিরই গোটা জার্মানিতেই টিকা না পাওয়াদের ওপর বাড়তি কড়াকড়ি আরোপ করা হতে পারে। প্রায় সাত দিন ধরে দৈনিক ৪০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে জার্মানিতে।

ইউরোপে টিকাদানের ধীরগতির দেশগুলোর অন্যতম জার্মানি ও অস্ট্রিয়া।

অন্যদিকে, পর্তুগাল ও স্পেন সর্বোচ্চ পর্যায়ে টিকাদান নিশ্চিত করে সর্বনিম্ন করোনার সংক্রমণ ধরে রাখতে সক্ষম হয়েছে।

টিকাদানের ব্যাপকতা আনতে ইউরোপের দেশগুলো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্যে বুস্টার ডোজসহ টিকাপ্রাপ্তদের পূর্ণডোজ টিকাপ্রাপ্ত হিসেবে গণ্য করার বিষয়টি প্রায় নিশ্চিত।

ফ্রান্স এরই মধ্যে বুস্টার ডোজসহ টিকাপ্রাপ্তদের পূর্ণডোজ টিকাপ্রাপ্ত গণ্য করা শুরু করেছে। তা ছাড়া এ সপ্তাহে ১৬টি ইউরোপীয় দেশ থেকে টিকা না পাওয়া ভ্রমণকারীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে নিয়ম চালু করেছে ফ্রান্স।

সম্পর্কিত খবর