খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন মান্না
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বুধবার (১৭ নভেম্বর) দুপুর একটার আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে যাবেন তিনি। এ দিন দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘আমি দুপুর একটার মধ্যেই যাবো বেগম জিয়াকে দেখতে।’


