শিরোনাম
icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
down of head

সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আনলিমা ইয়ার্নের নগদ লভ্যাংশ ঘোষণা

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। আলোচ্য হিসাব বছরে পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। অন্যদিকে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটর শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬৪ দশমিক ২৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে আনলিমা ইয়ার্নের ইপিএস হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৪ পয়সা। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরে ইপিএস কমেছে ৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা।

তথ্যমতে, প্রতিষ্ঠানটির মোট ১ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৮০০ শেয়ারের মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৮৪ লাখ ২৫ হাজার ৪০০ শেয়ার। সেই হিসাবে প্রতিষ্ঠানটির বাকি সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে ১৮ লাখ ৮৮ হাজার ৪৮০ টাকা দেয়া হবে।

এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আনলিমা ইয়ার্ন। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। ওই হিসাব বছরের ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১০ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৫ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আনলিমা ইয়ার্ন। তার আগের তিন হিসাব বছরে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্নের অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ কোটি ২৩ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৪৭ দশমিক ২২ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ৫ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে আজ রোববার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৫ টাকা ৬০ পয়সা। ওইদিন শেয়ারটি ৩৪ টাকা থেকে ৩৭ টাকায় লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৯ টাকা ৯০ পয়সা ও ৫২ টাকা ৯০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৫৪ দশমিক ২৯, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১২১ দশমিক ৩৬।

সম্পর্কিত খবর