শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দিতির কবর জিয়ারত করলেন ওমর সানী

২০১৬ সালে মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে মারা যান মিষ্টি হাসির গুণী অভিনেত্রী ছিলেন দিতি। একসময়ের তুমুল জনপ্রিয় এই নন্দিত নায়িকাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সম্প্রতি সেখানে কোনো এক কাজে গিয়ে প্রয়াত দিতির কথা মনে পড়ে আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানির। তিনি দেরি না করে চলে যান দিতির কবরে। সেখানে প্রিয় অভিনেত্রীর কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনা করেন ওমর সানি। এসময় তার সঙ্গে ছিলেন পরিচালক জাহিদ হোসেন, আরিফসহ আরও কয়েকজন।

দুটি ছবি পোস্ট করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘সোনারগাঁও যেতেই মনে হল আমাদের অভিনেত্রী দিতি আপার কবর নিকটে, মিস করলাম না চলে গেলাম শ্রদ্ধা জানাতে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওখানে গিয়ে ভীষণ শান্তি পেলাম।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি। দেখতে দেখতে তার মৃত্যুর প্রায় ছয় বছর হতে চললো। সাবলিল অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা দিতি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে দিতির পথচলা শুরু।

সম্পর্কিত খবর