শিরোনাম
icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
down of head

এসিআই ফরমুলেশনসের প্রান্তিক আয়ে ২০% প্রবৃদ্ধি

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২০ শতাংশের বেশি। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১০২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৮৪ কোটি ৬৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১৭ কোটি ৩৫ লাখ টাকা বা ২০ দশমিক ৫০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ২৭ লাখ টাকার বেশি। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৯১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি বা প্রায় তিন গুণ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬৬ টাকা ৭৭ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ৩৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এসিআই ফরমুলেশনসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৬ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ৩৮ পয়সা। সমাপ্ত হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৮ নভেম্বর।

২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে ৩৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া এর আগের তিন হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৫৬ টাকা ২০ পয়সা।

সম্পর্কিত খবর