শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

‘২৬০ ভুয়া নিউজ ওয়েবসাইটে ভারত সরকারের স্বার্থরক্ষা’

ইউরোপীয় ইউনিয়নের একটি গবেষণা সংস্থা বলছে, তারা ফেইক নিউজ বা ভুয়া খবর ছড়ায় এমন ২৬০টিরও বেশি ওয়েবসাইটের সন্ধান পেয়েছে যারা বিশ্বব্যাপী ভারত সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছে।

ডিজইনফোল্যাব নামের প্রতিষ্ঠানটির রিপোর্টে বলা হয়, এসব ভুয়া ওয়েবসাইট ভারতকে সুবিধা দেয়ার জন্য পাকিস্তানের ক্রমাগত সমালোচনার মাধ্যমে ইইউ এবং জাতিসংঘকে প্রভাবিত করার চেষ্টা করে।

যুক্তরাষ্ট্র, ক্যানাডা, বেলজিয়াম এবং জেনেভাসহ ৬৫টি দেশ থেকে এগুলো কাজ করে।

তারা সংবাদের পাশাপাশি কাশ্মীর বিষয়ে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ ও অন্যান্য ইভেন্টের ভিডিও প্রচার করে।

ইউ ডিজইনফোল্যাবের প্রতিবেদনে এই ভূয়া সাইটের উল্লেখ রয়েছে।
ডিজইনফোল্যাবের খবরে বলা হয়, বেশিরভাগ ভুয়া ওয়েবসাইটের নাম রাখা হয়েছে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের ভুয়া সাইটের নামে।

বিশ্বের নানা দেশের খবর প্রচারের পাশাপাশি এসব সাইট থেকে কাশ্মীর সংঘাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়।

ডিজইনফোল্যাব তার রিপোর্টে বলছে, তারা প্রমাণ পেয়েছে যে এসব ওয়েবসাইটের একটির মালিক ভারতীয়, এবং এই মালিকের সাথে দিল্লির একটি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে।

সম্পর্কিত খবর