শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে আটকে দিলো পোল্যান্ড

বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে আটকে দিয়েছে পোল্যান্ড। দেশটি জানিয়েছে, তারা বেলারুশের সঙ্গে পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে তাদের দেশে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের প্রচেষ্টা প্রতহত করেছে। তবে আরও কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তে অবস্থান করছেন বলে সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, শত শত অভিবাসনপ্রত্যাশী কাঁটাতারের সীমানার বাইরে অবস্থান করছেন। অনেকেই সীমানা ভেদ করে প্রবেশের চেষ্টা করছিলেন।

এই পরিস্থিতির কারণে সোমবার একটি জরুরি বৈঠক ডেকেছে পোল্যান্ড সরকার। ইতোমধ্যেই ওই অঞ্চলে ১২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেলারুশের বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছে পোল্যান্ড। এই ঘটনাকে শত্রুতাপূর্ণ কার্যক্রম বলে উল্লেখ করা হয়েছে।

পোল্যান্ড, লিথুনিয়া এবং লাটভিয়া বলছে, গত কয়েক মাসে বহু অভিবাসনপ্রত্যাশী তাদের দেশে প্রবেশের চেষ্টা করেছে। অনেক অভিবাসনপ্রত্যাশী আসছে মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, বেলারুশের স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই অনুপ্রবেশের সুবিধা গ্রহণ করতে চাচ্ছে তারা। সে কারণেই সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর আগমন ঘটছে।

পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বলছে, তারা মঙ্গলবার সকাল থেকে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। খুবই সামান্য খাবার এবং পানি নিয়ে সীমান্তে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।

সম্পর্কিত খবর