শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

হাত-পা ধরেও চুল কাটা থেকে রেহাই পেলেন না তরুণী

ঠাকুরগাঁওয়ের রোড বাজারের খালপাড়ায় এক তরুণীকে (২০) বিবস্ত্র করে নির্যাতন করেছেন প্রতিবেশীরা। এক পর্যাযে তার চুল কেটে দেওয়া হয়। রোববার (৭ নভেম্বর) শনিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলম (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে আলমসহ আরও সাত থেকে আটজন নারী-পুরুষ বাসায় ডেকে নেন ওই তরুণীকে। পরে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একপর্যায়ে চুল কেটে দেন অভিযুক্তরা। এসময় ওই তরুণী তার চুল না কাটার জন্য অনেক আকুতি-মিনতি করেন। তবে তার সে কান্না কানে যায়নি প্রতিবেশীদের।

তবে অভিযুক্ত আলমের অভিযোগ, তার মেয়ের সঙ্গে ওই তরুণীর অবৈধ সম্পর্ক রয়েছে। এজন্য তিনি মেয়ের বিয়ে দিতে পারছেন না। তিনি মেয়েটিকে ডেকে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু মেয়েটি সব অস্বীকার করে তার ওপরে গরম দেখান। তাই তার মেয়ে আর প্রতিবেশী মোবারক আলী মেয়েটিকে কিছুটা চড়থাপ্পড় দিয়ে চুল কেটে দেন।

একটা মেয়ের সঙ্গে আরেকটা মেয়ের অবৈধ সম্পর্ক থাকা কিভাবে সম্ভব, জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে মাঝে মধ্যে জ্বিনে ধরে।’ ঘটনার পর আলমকে আটক করেছে পুলিশ।

আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে নির্যাতনের শিকার ওই তরুণী বলেন, ‘আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা ধরে নিয়ে গিয়ে এভাবে মারধোর করলো। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিলো। ওরা ওদের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছে। কিন্তু একটা মেয়ের সঙ্গে আরেকটা মেয়ের সম্পর্ক থাকাটা কিভাবে সম্ভব?’

স্থানীয় বাসিন্দা সালাম বলেন, ‘মেয়েটির বাবা নেই। মা-মেয়ে কাজ করে খায়। এভাবে অদ্ভুত একটা দায় চাপিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি।’

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছেন। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় এটি অভিযোগ করেছেন।

সম্পর্কিত খবর