শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

‘আমার বিপক্ষে ভোট চাইলে একদম খেয়ে ফেলব’

ঝিনাইদহের কালীগঞ্জে অন্য প্রার্থীর পক্ষে ভোট চাইলে অতুল বাগচী নামে এক বৃদ্ধকে একদম খেয়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামে।

অতুল বাগচী জানান, তিনি ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রফির পক্ষে কাজ করছেন। শুক্রবার বিকালে তিনি মেম্বার প্রার্থী রফি উদ্দিনের জন্য দোয়া ও সমর্থন চাইতে মহাদেবপুর গ্রামে যান। এ সময় সেখানে বর্তমান মেম্বার আমির হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় গালিগালাজ করে বলেন, তার পক্ষে ছাড়া অন্য কোনো পক্ষে কাজ করা যাবে না। অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে একদম খেয়ে ফেলব বলে জীবননাশের হুমকি দেন।

রাজ্জাক বিশ্বাস নামে এক বৃদ্ধ জানান, মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম রফির পক্ষে মহাদেবপুর গ্রামে ভোট চাইতে গেলে অতুল বাগচীকে তাজা খেয়ে ফেলার হুমকি দিয়েছেন আমির হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন। এ সময় তাদেরও আর ভোট চাইতে না আসার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম রফি জানান, তার সমর্থকরা বিভিন্ন স্থানে ভোট চাইতে গেলে আমির হোসেন ও তার লোকজন হুমকি দিচ্ছেন।

এ ব্যাপারে আমির হোসেন বলেন, শনিবার বিকালে মহাদেবপুর দাসপাড়ায় অতুলের সঙ্গে দেখা হয়েছে কিন্তু কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি।

সম্পর্কিত খবর