শিরোনাম
icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

আজ লেনদেনে ফিরছে ফরচুন সুজ

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট শেষে আজ থেকে লেনদেন চালু হচ্ছে ফরচুন সুজ লিমিটেডের। রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফরচুন সুজের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। তবে স্টক লভ্যাংশের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে। কমিশনের অনুমোদন পাওয়ার পর স্টক লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তী সময়ে জানানো হবে। ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে।

এদিকে রিটেইল ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ। গত মাসে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফরচুন গ্যালারি লিমিটেডে এ বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের বিপরীতে এ বিনিয়োগ করা হবে। মূলত ফরচুন গ্যালারির ফুটওয়্যার ও লাইফস্টাইল পণ্যসামগ্রীর রিটেইল ব্যবসায় এ বিনিয়োগ করবে কোম্পানিটি। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পর বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।

সম্পর্কিত খবর