শিরোনাম
icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

লোকসান থেকে মুনাফায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ৪ কোটি ৪৪ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে নিট লোকসান ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা।

গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সায়।

সম্প্রতি শেফার্ড ইন্ডাস্ট্রিজ তাদের নিট ফ্যাব্রিকস ইউনিটের নতুন লাইনের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনছে। এরই অংশ হিসেবে কোম্পানিটি নিট ফ্যাব্রিকস ইউনিটের মেশিনারিজ বসানোর কার্যক্রম সম্পন্ন করে। এ স্থাপনার জন্য ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ ৪১ হাজার ৯৩১ ডলার।

কোম্পানির কর্তকর্তাদের মতে, বর্তমানে নিট ফ্যাব্রিকসের বেশ চাহিদা রয়েছে। ফলে নতুন লাইন স্থাপন তাদের আয়ে অতিরিক্ত প্রায় ১২০ কোটি টাকা যোগ করবে। এতে কর-পরবর্তী নিট মুনাফা বাড়তে পারে প্রায় ১০ কোটি টাকা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ১৫ পয়সা।

সম্পর্কিত খবর