শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়: আ স ম রব

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণকে চরম দুর্ভোগে ঠেলে দেয়ার অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার এক বিবৃতিতের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আ স ম রব বলেন, ‘সরকার জ্বালানি তেলে গত সাত বছরে ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। গত সাত বছর সরকার মুনাফার পরিবর্তে জ্বালানি তেলের মূল্য কমিয়ে জনগণের পাশে দাঁড়ায়নি। জনগণের কাছ থেকে মুনাফার ফায়দা লুটা রাষ্ট্রের কর্তব্য নয়।
উন্নয়নের আড়ালে প্রতিটি মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে। আর জনগণের দুঃসময়ে রাষ্ট্র জ্বালানি খাতে কোনো ভর্তুকি দিতে পারবে না এটা কোনোক্রমেই গ্রহণীয় নয়। জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়।

মেগা প্রজেক্টের মেগা অপচয় বন্ধ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে জনগণের পাশে দাঁড়ানোই হবে সরকারের রাজনৈতিক কর্তব্য।

জ্বালানি তেল যেহেতু কৌশলগত পণ্য তাই তেলের দাম বাড়লে তা সরাসরি মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়, পরোক্ষভাবে কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ে। নিত্যপণ্যের চড়া দামের দুঃসময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জীবনযাত্রার ওপর প্রচণ্ড চাপ পড়বে। ইতোমধ্যেই পরিবহন ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। জনসাধারণের দুঃসময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেশের অধিক সংখ্যক মানুষকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনসাধারণের যাপিত জীবনে কি ধরনের প্রভাব পড়বে গণবিচ্ছিন্ন সরকার তা বিবেচনা করতেও অক্ষম।

জনগণের স্বার্থে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

 

সম্পর্কিত খবর