শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

চাকরি না পেয়ে রাজধানীতে যুবকের আত্মহত্যার অভিযোগ

চাকরি না পেয়ে রাজধানীতে এক যুবক আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই যুবকের নাম রাজীব চক্রবর্তী (৩২)।

শনিবার রাজীবের ভাই রাজেশ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাই পড়ালেখা শেষ করে, দীর্ঘদিন ধরে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছেন। পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছিলেন। তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন তিনি। শুক্রবার রাতে টিউশনি থেকে বাসায় ফিরে কথাবার্তা না বলেই নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে তাকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না। দরজার ফাঁকা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। আমরা সবুজবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত রাজীবের মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকার ২৯ নম্বর বাসার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘তার ভাই ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে রাজীব চাকরি খুঁজছিলেন। চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

 

 

 

সম্পর্কিত খবর