শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

সৌদি আরবে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের যুবকে মৃত্যু

গফরগাঁও(ময়মনসিংহ): সৌদি আরবে তিনতলা ভবন থেকে পড়ে রাকিব(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামে। মঙ্গলবার সৌদি আরব স্থানীয় সময় সময় দুপুর ১২টা বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে এই দূর্ঘটনা ঘটে । ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোত সংবাদটি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানাধিন উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের প্রায় রাকিব সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। প্রায় দুই মাস আগে দেশে ফিরে পাশের বাড়ি হরিপুরনূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। বিয়ে করে ২৫ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি স্থানীয় সময় দুপুর ১২টা বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়।
নিহত রাকিব একই গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা বলেন, দুঃখজনক ঘটনা। ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিল। এমন মৃত্যু মেনে নেওয়া যায়না।

 

 

সম্পর্কিত খবর