শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

‘আগের চেয়ে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য এবং দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ গণমাধ্যমকে বলেন, ‘এখন ম্যাডামের জ্বর আসছে না, কিন্তু তাঁর যেসব রোগ আছে, সেগুলোও বিবেচনায় নিতে হবে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যেরা নিয়মিত চেকআপ, পরীক্ষা-নিরীক্ষা করছেন। সে অনুযায়ী চিকিৎসাও দেওয়া হচ্ছে।’

বায়োপসি করার পর কেবিনে স্থানান্তর করা হয় বিএনপির চেয়ারপারসনকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, আরেক ভাই প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তাঁর পাশে থাকছেন।

সম্পর্কিত খবর