শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মুজিব বর্ষে ঘরে ঘরে আলো জ্বলবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একটা লক্ষ্য স্থির করেছি, ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করবো। শুরু করবো ২০২০ সালের ১৭ মার্চ থেকে। ২০২১ সালে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫০ বছর পূর্তি আমরা উদযাপন করবো। ২০২০ এর মার্চ থেকে ২০২১ এর মার্চ পর্যন্ত আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ এর মধ্যে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হবো বলে আশা করি।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাতটি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৯৪ ভাগ মানুষের ঘরে বিদুৎ পৌঁছাতে পেরেছি। কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে। সেই লক্ষে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছি। বিতরণ ও সঞ্চালনেরও ব্যবস্থা আমরা করছি। উৎপাদনের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ বিষয়ে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।

সরকার প্রধান বলেন, কোনও ঘর যাতে অন্ধকারে না থাকে, সে ব্যবস্থা আমরা করবো। সব ঘরে আলো কীভাবে জ্বালাবো? সব জায়গায় আমাদের গ্রিড লাইন নেই। তবে যেখানে গ্রিড লাইন নেই বা দুর্গম এলাকা, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। বায়ো গ্যাস প্লান্ট বা সোলার প্যানেল বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ পৌঁছে দিয়ে সেই ঘরগুলো যাতে অন্ধকারে না থাকে, সে ব্যবস্থা আমরা করবো। সেই লক্ষে আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি। বিদ্যুৎ উৎপাদন করতে যে অর্থ খরচ হয়, তার থেকে কম অর্থে আমরা সরবরাহ করে যাচ্ছি। ভর্তুকিও আমাকে দিতে হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো, এই বিদ্যুৎ ব্যবহারে সবাই সাশ্রয়ী হবেন। বিদ্যুৎ অপচয় যেন না হয়।

এ সময় শেখ হাসিনা বলেন, ২০০৫-০৬ এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন দারিদ্র্যে হার ছিল ৪১ ভাগ। আজকে আমরা তা কমিয়ে ২১ ভাগে নামিয়ে আনতে পেরেছি।
বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা আমাদের সমস্ত পরিকল্পনা একেবারে গ্রাম পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ের মানুষ যাতে এর সুফল ভোগ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। অর্থাৎ উন্নয়নটা শুধু শহরে বসবাস করা বা রাজধানীতে বসবাস করা কিছু মানুষেরই উন্নয়ন না, উন্নয়নটা হচ্ছে একেবারে গ্রাম পর্যায়, তৃণমূল পর্যায়ে যে মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করা, আর্থসামাজিক উন্নতি করা, তাদের জীবনমান উন্নতি করা, কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পূরণ করা। অর্থাৎ মৌলিক চাহিদা পূরণ করা। সবথেকে অগ্রাধিকার দিয়েছি, আমরা খদ্যে নিরাপত্তা নিশ্চিত করা। আজকে ইনশাল্লাহ আমরা খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি।

প্রসঙ্গত, আজ সাতটি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎকেন্দ্রগুলো হলো আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, শিকলবহা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজীপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
এছাড়া, শতভাগ বিদ্যুতায়নের আওতাধীন ২৩ উপজেলা হলো বগুড়ার গাবতলী, শেরপুর, শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগাড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা, সালথা, গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, হবিগঞ্জ জেলার মাধবপুর, নবীগঞ্জ, ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, লালপুর, সিংড়া, নেত্রকোনার বারহাট্টা, মোহনগঞ্জ এবং পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী।

সম্পর্কিত খবর