শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দেশে ১ কোটি মানুষ কর দিতে সক্ষম

 

দেশের ১ কোটি মানুষ কর দিতে সক্ষম। কর দেওয়াকে দায়িত্ব মনে করতে হবে। আমাদের মাথাপিছু আয় যেখানে তিনগুণ বেড়েছে, জিডিপি ৪ গুণ বেড়েছে সেখানে করদাতা আশানুরূপ বাড়েনি।

জিইসি কনভেনশন সেন্টারে বুধবার (১৩ নভেম্বর) সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু জমি কম, জনসংখ্যার ঘনত্ব বেশি। কৃষি জমি কমছে। তারপরও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা মিঠাপানির মাছ ও সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম।

বাংলাদেশ টেকসই হবে কিনা পাকিস্তানিদের কাছে সংশয় ছিল। এখন পাকিস্তানের টেলিভিশনে বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেন- তাদের বাংলাদেশের মতো বানিয়ে দিতে। আমাদের রিজার্ভ ৩২-৩৩ বিলিয়ন ডলার। আমরা মানব উন্নয়ন সূচকে ভারত পাকিস্তানকে অতিক্রম করেছি।

বঙ্গবন্ধু কন্যা বিশ্বাস করেন রাষ্ট্রীয় জীবনে স্বপ্ন থাকতে হয়। আমরা স্বপ্নের ঠিকানা অতিক্রম করতে চাই। এর জন্য আমাদের কর দিতে হবে।

জিডিপিতে করের অবদান ১০ শতাংশ, যা নেপালের চেয়ে কম। করদাতা সম্মাননা মানুষকে কর দিতে উৎসাহিত করছে। এটি উপজেলা পর্যায়েও নিয়ে যেতে হবে, ছড়িয়ে দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়তে হবে।

অনেক সময় করদাতাদের নিয়ে ঘাঁটাঘাঁটি করা হয়। যারা করের আওতার বাইরে তাদের কর দিতে উদ্বুদ্ধ করতে হবে। সবাই কর দিলে ২০৪১ সালের আগেই আমাদের দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী প্রমুখ।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, টানেল, অর্থনৈতিক জোন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্প হচ্ছে দেশে। এগুলো বাস্তবায়িত হলে দেশের চেহারা পাল্টে যাবে। দেশের মানুষ কর দিচ্ছেন বলে এটা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, ভ্যাট ট্যাক্সের নামে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। চট্টগ্রামে আধুনিক কর ভবনের যে দাবি উঠেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত।

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন চট্টগ্রামে কর ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে ৩৮ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

সম্পর্কিত খবর