শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান
down of head

জন্মদিনে যুক্তরাষ্ট্রে মৌসুমী, ঢাকায় সানীর আক্ষেপ

ঢাকাই সিনেমার নন্দিত নায়কা ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন আজ বুধবার (৩ নভেম্বর)। আর এবারের জন্মদিনটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কাটছে এই নায়িকার। গত ১৪ অক্টোবর রাতে মেয়ে ফাইজাকে নিয়ে সেখানে গেছেন মৌসুমী।

অভিনেত্রীর একমাত্র মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক। গত ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হয়। এরপর সে নাগরিক হিসেবে সে দেশের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদনের সুযোগ পায়। মূলত সে কাজটি করার জন্যই মেয়েকে নিয়ে উড়াল দেন মৌসুমী। সেখান থেকে আটলান্টায় মা ও ছোট বোন ইরিন জামানের কাছে আছেন এ অভিনেত্রী। তাদের সঙ্গেই উদযাপন করছেন এবারের জন্মদিন।

এবারের জন্মদিনে নায়িকাকে কাছে পাচ্ছেন না মৌসুমীর বাস্তব জীবনের নায়ক ওমর সানী। স্ত্রী-কন্যার সঙ্গে তারও যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। বিশেষ দিনে স্ত্রীর কাছ থেকে দূরে থাকায় কিছুটা আক্ষেপ যেন ঝরল তার কথায়। মৌসুমীর জন্মদিনে কয়েকটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান ওমর সানী। তার ক্যাপশনে অনেকটা আক্ষেপের সুরে তিনি লেখেন, ‘আমি তোমার জন্মদিনের উৎসব পালন করছি দীর্ঘ ২৭ বছর। কিন্তু আজকের জন্মদিনটি তোমার জন্য আমার পরিবারের জন্য একটা অন্যরকম তাৎপর্য, একসঙ্গে থাকার ইচ্ছে ছিল আমার। ’

এ অভিনেতা আরও লেখেন, ‘যাক আল্লাহর হুকুমে কর্মের কারণে তুমি বাংলাদেশের বাইরে আছো, সারা জাহানের মালিক আমাদের আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। প্রিয়দর্শিনী মৌসুমী শুভ জন্মদিন।’

অন্যদিকে মৌসুমী বলেন, ‘আমার চেয়ে আমার মায়ের কাছে আমার জন্মদিনটি খুব গুরুত্বপূর্ণ। আমি জন্মদিনকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা করি না। আমার পরিবার, প্রিয়জনরাই এই দিনে বেশি আনন্দ-উচ্ছ্বাসে থাকেন। এখন যেহেতু দেশের বাইরে আছি- তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। সানী, ফারদিন ও বৌমাকে খুব মিস করছি।’

১৯৭৩ সালে ২ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক দর্শক নন্দিত সিনেমা।

১৯৯৬ সালের ২ আগস্ট ভালোবাসে ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন মৌসুমী। ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে এই দম্পতির।

 

সম্পর্কিত খবর