শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইসলাম সম্পর্কে জানতে মাদ্রাসায় পড়ছে হিন্দু শিক্ষার্থী

বাংলাদেশের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থানীয় শেখ বাধা রেজিয়া দাখিল মাদরাসা থেকে চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এক শিক্ষার্থী। তার নাম নয়ন। সে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের প্রামাণিক পাড়া এলাকার রতন রায়ের ছেলে। বছরের শুরুর দিকে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণিতে ভর্তি হয় নয়ন। চলমান জেডিসি পরীক্ষায় কুরআন মাজিদ, আরবীসহ হয়ে যাওয়া সব পরীক্ষা ভালোই হয়েছে বলেও জানায় সে।

হিন্দু হয়েও মাদ্রাসা পরীক্ষায় অংশ নেওয়ায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অবশ্য এ ব্যাপারে তার পরিবারেরও কোন অভিযোগ নেই। তার বাবা রতন রায় বলেন, ‘ছোট থেকেই ইসলাম ধর্মকে জানার অন্যরকম আগ্রহ আমার ছেলের। এজন্যই সে মাদ্রাসায় ভর্তি হয়। আমরা পরিবার থেকে কখনো প্রতিকূলতা দেখাইনি। আমরাও চাই সে ইসলাম ধর্মকে ভালো করে জানুক।’

ওই মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমি জানতাম না যে, নয়ন হিন্দু সম্প্রদায়ের। কারণ, তার মাদ্রাসায় দেয়া তথ্যে নিজের নামসহ বাবা-মায়ের নামের সামনে পিছনে কোন ধর্মীয় পরিচয় ছিলনা। পরীক্ষার রেজিষ্ট্রেশনের জন্য সে টুপি পাঞ্জাবি পরা ছবি দিয়েছিল। তাছাড়া নয়ন, রতন এরকম নাম মুসলিমদেরও আছে।’

এবিষয়ে নয়ন জানায়, ‘আমি আমার পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম। কারণ, আমি সনাতন ধর্মের এটা জানার পর যদি শিক্ষকরা আমাকে মাদ্রাসায় ভর্তি না করান।’

ইসলাম ধর্মকে জানার এত আগ্রহ কেন? এমন প্রশ্নের জবাবে নয়ন জানায়, ‘আমি সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুলে পড়েছি। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাদরাসার সহপাঠীদের সাথে প্রাইভেট পড়তাম। তখন তাদের চালচলন, লেখাপড়া এবং ধর্মীয় বিষয়গুলো দেখে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যায়। তখন তাদের সাথে পরামর্শ করে মাদ্রাসায় ভর্তি হই। আর আমি মাদ্রাসা থেকেই উচ্চ শিক্ষা অর্জন করতে চাই।’

সম্পর্কিত খবর