শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৩ ছাত্রকে শিকলে তালাবদ্ধ, মাদ্রাসা সুপার বহিষ্কার

 

তিন ছাত্রকে লোহার শিকলে এক পায়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াসূতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মো. আরিফুল্লাহকে দুই মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয় বলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি বদরুজ্জামান ভূঁইয়া রতন মাস্টার।

তিনি বলেন, সভাপতিসহ অন্য সদস্য মিলে জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত কমিটি যে কোন ধরণের আইনগত ব্যবস্থা নিতে চাইলে কমিটির সব ধরণের সহযোগিতা থাকবে।
এছাড়া লোহার শিকলে পায়ে তালাবদ্ধ ওই তিন ছাত্র ইফাদ, ইয়াসিন ও আজিজুলকে তাদের অভিভাবক ইতিমধ্যে মাদ্রাসা থেকে নিয়ে গেছে।

মাদ্রাসা সুপার মো. আরিফুল্লাহ’র এমন কর্মকাণ্ডের পর তারা আর এই মাদ্রাসায় তাদের সন্তানদের পড়ানোর সাহস পাচ্ছে না।

তিনি আরও বলেন, ইউএনও ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সঙ্গে ঘটনার সত্যতা পান। পরে সেই ঘটনার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান করা হয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনকে করা হয় সদস্য। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে।

সম্পর্কিত খবর