শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সিটি ব্যাংকের এমডির মাসরুর আরেফিন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ব্যাংকটির সাবেক এভিপি এন্ড সিনিয়র ম্যানেজার মনিরা সুলতানা পপি।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, যৌন আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়ে মাসরুর আরেফিন তাকে নাজেহাল করছেন।

ষড়যন্ত্র করে নানাভাবে ফাঁসানোর অভিযোগও করেন পপি।

মিথ্যা চাঁদাবাজি ও চেক জালিয়াতির মামলা দায়ের, আইনি নোটিশ পাঠানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিটি ব্যাংকের সাবেক এভিপি এন্ড সিনিয়র ম্যানেজার মনিরা সুলতানা।

 

লিখিত বক্তব্যে মনিরা সুলতানা বলেন, আমি চাকরিকালীন সময়ে এমডি মাসরুর আরেফিনসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হই। প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করার পর মিথ্যা চাঁদাবাজি ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। আইনি নোটিশ ও এমডির নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমার সামাজিক সুখ্যাতি ধ্বংস করার চেষ্টা চলছে। আমাকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, গত ২৪ অক্টোবর রাজধানীর ভাটারা থেকে আমার গাড়ি ছিনতাই করে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জোরপূর্বক যৌন লালসা পূরণ করতে না পেরে তারা ফেঁসে যাওয়ার আশঙ্কা থেকেই তড়িঘড়ি করে বেআইনিভাবে আমাকে চাকরিচ্যুত করে। এরপরই তারা মিথ্যা মামলার হয়রানিমূলক পন্থা বেছে নেয়। বর্তমানে এমডির লোকজন আমার গতিবিধি অনুসরণ করছে প্রতিনিয়ত। ফলে যে কোনো সময় তারা আমাকে অপহরণ, ধর্ষণ ও আমার প্রাণনাশ করতে পারে বলে আশঙ্কা করছি।

সম্পর্কিত খবর