শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আলিফ গ্রুপের কোম্পানি অধিগ্রহণে সিঅ্যান্ডএ টেক্সটাইলের আপত্তি

সমস্যাগ্রস্ত কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডকে অধিগ্রহণের জন্য সম্প্রতি বিএসইসির অনুমোদন পেয়েছে আলিফ গ্রুপ। এক্ষেত্রে গ্রুপটির অধীন কোনো কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলকে অধিগ্রহণ করবে না। বরং গ্রুপটির পরিচালনা পর্ষদ সদস্যরা ব্যক্তিগতভাবে শেয়ার নিয়ে কোম্পানিটির দায়িত্ব নেবেন। ‘বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সিঅ্যান্ডএ টেক্সটাইলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সিঅ্যান্ডএ টেক্সটাইল পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। সুদসহ ব্যাংকের দেনা রয়েছে ২৫০ কোটি টাকা। আর সুদ ছাড়া ২২ কোটি ৫০ হাজার টাকা দেনা রয়েছে। কোম্পানিটির কিছু অব্যবহারযোগ্য যন্ত্রপাতি রয়েছে এবং কিছু যন্ত্রপাতির কোনো খোঁজ নেই, আবার কিছু যন্ত্রপাতি এখনো ব্যবহার উপযোগী করা হয়নি। এছাড়া কোম্পানির কারখানার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন, বন্ড লাইসেন্স স্থগিত, সম্পদ বণ্টনে অসামঞ্জস্যতা এবং বর্তমান উদ্যোক্তা পরিচালকদের হাতে মাত্র ৭ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি চালু করতে প্রাথমিকভাবে ৩০ থেকে ৬০ কোটি টাকা প্রয়োজন। এজন্য শিগগিরই একটি শেয়ার মানি ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হবে। যেখানে শেয়ার মানি ডিপোজিট হিসাবে অর্থ জমা রাখা হবে। এ অর্থ ব্যাংকঋণ পুনঃতফসিলের জন্য ব্যবহার করা হবে। এছাড়া কারখানায় গ্যাস সংযোগ চালু, স্থগিত থাকা বন্ড লাইসেন্স চালু এবং কোম্পানির কার্যক্রম পুনরায় চালু করতে ব্যয় হবে। দীর্ঘমেয়াদে কোম্পানির সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পুঁজিবাজারে লেনদেন চলাকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠান এবং অতীতে লিগ্যাসি ফুটওয়ার ও বিডি অটোকারসের শেয়ার কেনার জন্য বিএসইসির জরিমানার বিষয়ে আজিমুল ইসলাম বলেন, এখানে পুঁজিবাজারের সংশ্লিষ্ট কেউ উপস্থিত নেই। সিঅ্যান্ডএ নিয়ে আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। লিগ্যাসি ফুটওয়ারকে অধিগ্রহণের উদ্দেশ্যেই আমরা কোম্পানিটির শেয়ার কিনেছিলাম। আমার বাবা, মা, আমার স্ত্রী এবং আমার নিজের নামেসহ আরো দুটি প্রতিষ্ঠানের নামে আমরা সেই সময় লিগ্যাসির শেয়ার কিনেছিলাম।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে এতে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অধিগ্রহণ বিধিমালার লঙ্ঘন হয়েছে। আমরা জানতাম যে এককভাবে কেউ যদি কোনো কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে চায় তাহলে তাকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের কেউ কিন্তু এককভাবে কোম্পানিটির ১০ শতাংশের বেশি শেয়ার কেনেননি। যদিও এ বিষয়ে বিএসইসির অভিমত হচ্ছে যে আজিমুল ইসলাম অ্যান্ড গং মিলে লিগ্যাসির ১০ শতাংশের বেশি শেয়ার কেনার মাধ্যমে বিধি লঙ্ঘন করা হয়েছে। যাই হোক এককভাবে নাকি সম্মিলিতভাবে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে এটি একটি আপেক্ষিক বিষয়। এরই মধ্যে এ বিষয়ে আমরা বিএসইসির কাছে ব্যাখ্যা দিয়েছি। তাদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করেছি। আর বিডি অটোকারসের শেয়ার কিনলেও কোম্পানিটিকে অধিগ্রহণের কোনো ইচ্ছা আমাদের ছিল না। এ কোম্পানির শেয়ার কেনার বিষয়ে কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হলেও এজন্য কিন্তু আমাদের কোনো ধরনের জরিমানা করা হয়নি।

সম্পর্কিত খবর